শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

শুরু হয়েছে ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে সামনে রেখে ‘থ্যাংক ইউ পিএম’ প্রচারাভিযান শুরু হয়েছে। এতে ভিডিও ফুটেজ পাঠিয়ে অংশ নেওয়া যাবে।

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করবে। এর বাইরে আওয়ামী লীগ এবং দলের গবেষণা উইং সিআরআই আয়োজন করছে এ ‘থ্যাংক ইউ পিএম’ ক্যাম্পেইন।

আওয়ামী লীগ ওয়েব টিমের সমন্বয়ক তন্ময় আহমেদ বলেন, গত ১৩ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্মিত বিভিন্ন অবকাঠামো, করোনাকাল ও ভ্যাকসিনে শেখ হাসিনার ভূমিকা, বিদ্যুৎ সুবিধা, আশ্রয়ন প্রকল্পসহ যার যার এলাকার জীবনমানের উন্নয়নে নির্মিত বিভিন্ন স্থাপনা নিয়েও ভিডিওচিত্র ধারণ করে পাঠানো যাবে এ ক্যাম্পেইনে।

ভিডিওর শুরুতেই নিজের নাম, জেলা বা প্রতিষ্ঠানের নাম বলতে হবে। কোনো ধরনের সম্পাদনা না করে মূল ভিডিও চিত্রটি পাঠাতে উৎসাহিত করছে সিআরআই। ভিডিও পাঠানোর শেষ সময় ২০ সেপ্টেম্বর।

কেউ চাইলে একাধিক বিষয়েও ভিডিও পাঠাতে পারবেন। ভিডিও পাঠানোর ঠিকানা: opinion@albd.org; Google Drive/One Drive এর লিংক ‘Shareable’ ev ‘Open’ বা ‘Anyone Can Get Access’ এ অপশনগুলো Enable করে পাঠাতে হবে। অবশ্যই ভিডিও শেষ করতে হবে ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ বলে।

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকার সময়েই দেশের স্বাধীনতার ৫০তম বছরও পালন করা হবে। এসময়ে যেভাবে প্রধানমন্ত্রী হাতে দেশ এগিয়ে যাচ্ছে, তার প্রতি কৃতজ্ঞতা জানাতে জন্মদিন পালনে সব সংগঠনকে যুক্ত করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী কীভাবে কি কি কর্মসূচির মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রান্তিক মানুষের হাত ধরে সেসব উঠে আসবে এ ক্যাম্পেইনে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ