শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

রাজধানীর কাটাবনে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কাটাবন এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে নির্মাণকাজ চলা একটি প্লটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নির্মাণ শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাটাবন মার্কেটের উল্টো দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভানোর পরও ঘণ্টা খানেক ঘটনাস্থলে মাটির নিচ থেকে আসা গন্ধ পাওয়া যাচ্ছিল।

স্থানীয়রা জানান, কিছুদিন আগেও একই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন তিতাসকে জানালে তারা এসে কিছু খুঁজে পায়নি।

ফায়ার সার্ভিসের পলাশী স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, এখানে একটি বাসা ছিল। সেটি ভেঙে ফেলার পর গ্যাস লাইনের বিভিন্ন জায়গায় লিক ছিল, সেখান থেকে গ্যাস বের হচ্ছিল। হয়তো কেউ সিগারেট খেয়ে সেখানে ফেলায় আগুন ধরে যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. কাইয়ুম বলেন, পৌনে ১২টার দিকে জানতে পারি এখানে আগুন লেগেছে। আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এখানে গ্যাস লাইনে লিকেজ আছে, সেটা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে।

-এএ