শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

কেন বারবার হামলার শিকার হচ্ছেন আল্লামা তাকি উসমানী? দায়ী কারা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা তাকী উসমানীর উপর হামলার চেষ্টা করা হয়েছে। তবে তিনি নিরাপদ রয়েছেন। গতকাল বৃহস্পতিবার করাচীর দারুল উলুম কোরঙ্গীতে ফজরের নামাজের পর তার ওপর হামলার চেষ্টা করা হয়।

ফজরের নামাজের পর হামলাকারী মুফতি তকি উসমানীর সঙ্গে কথা বলার জন্য আসেন। কথা বলার সময় হামলাকারী পকেট থেকে ছুরি বের করেন। মুফতি তাকি উসমানীর সাথে থাকা গার্ড তাৎক্ষনিক হামলাকারীকে ধরে ফেলে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনার পরপরই এক অডিও বার্তায় বলেন, ‘ফজরের পরে একজন এসেছিলেন আমার সাথে একান্তে সাক্ষাত করতে। কথা বলার জন্য আমি তার নিকটবর্তী হলে সে পকেট থেকে চাকু বের করে , এসময় আমার আশপাশের লোকেরা তাকে আটক করেন। আল্লাহর শুকরিয়া আমার কিছু হয়নি, আমি নিরাপদ আছি’।

‘আক্রমণকারীর ব্যাপারে তদন্ত চলছে, সে কে ছিল, কেন এসেছিল, তদন্ত শেষেই স্পষ্ট জানা যাবে তার আক্রমণের উদ্দেশ্য কী ছিল?- বলেন আল্লামা তাকি উসমানী।

এর আগে ২০১৯ সালের ২২ মার্চ শুক্রবার জুমায় যাওয়ার সময় ভয়াবহ সন্ত্রাসী হামলার মুখে পড়েছিলেন শায়খুল ইসলাম আল্লামা মুহাম্মাদ তাকী উসমানী। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, এক নাতী ও এক নাতনী। তাদের গাড়ি লক্ষ করে বৃষ্টির মতো গুলি বর্ষিত হলেও আল্লাহ তাআলা তাদের হেফাযত করেছেন। ঐ হামলায় তার সঙ্গীদের মধ্যে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

পাকিস্তানে এর আগেও বিখ্যাত আলিমগণকে টার্গেট করা হয়েছে। তাদের অনেকেই শহীদ হয়েছেন। এইসব ভয়াবহ সন্ত্রাসী হামলার তেমন কোনো তদন্ত ও বিচার হতে দেখা যায়নি। দেখা যায়নি আল্লামা মুহাম্মাদ তাকী উসমানীর ওপর ২০১৯ সালের হামলার কোনো বিচার হতে।

আল্লামা মুহাম্মাদ তাকী উসমানী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। নিরবে-নিভৃতে দিনরাত গবেষণা করেন মুসলিম উম্মাহর কল্যাণের জন্য। তবুও কেন তিনি সন্ত্রাসীদের টার্গেট হচ্ছেন? কারা এর পেছনে দায়ী?

এ বিষয়ে তার স্বনামধন্য শাগরেদ, দেশের প্রথিতযশা আলেমেদ্বীন মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, শাইখুল ইসলামের ওপর গতকাল যে ঘটনাটি ঘটলো তার এখনো তদন্ত চলছে। লোকটি কেন? কার ইশারায় এ কাজে নিজেকে জড়িয়েছে; আশাকরছি তা বেরিয়ে আসবে। তবে আমার কাছে মনে এসব হামলার পেছনে কয়েকটি বিষয় থাà