রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ভারতে প্রথম মুসলিম মহিলা নিউরো সার্জন হলেন ডাঃ মরিয়ম আফিফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমদ উসমান।।

ভারতের মালেগাঁও শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে ডাঃ মরিয়ম আফিফা সর্বভারতীয় স্তরে ১৩৭ তম স্থান অর্জন করেছেন। একে  মুসলিম উম্মাহ ও  মালেগাঁও শহরের জন্য গর্বের  বলে বিবেচনা করা হচ্ছে।

ডাঃ মরিয়ম আফিফা নিজের ইচ্ছা ও আগ্রহে পোস্ট গ্রাজুয়েট নিউরো সার্জারিতে স্কলারশিপ পেয়ে ওসমানিয়া মেডিকেল কলেজ হায়দ্রাবাদে ভর্তি হন।

ডক্টর মরিয়ম আফিফার প্রাথমিক পড়াশোনা মালেগাঁও তেহজিব প্রাথমিক বিদ্যালয়ের উর্দু মিডিয়াম থেকে হয়েছিল। তিনি বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেছিলেন।

ডঃ মরিয়ম আফিফার মা হায়দরাবাদের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং তিনি একজন আলেমা। তাই মরিয়মও তার মায়ের সাথে হায়দরাবাদে চলে আসেন এবং সেখানে তিনি প্রিন্সেস দোরেশ্বর গার্লস হাই স্কুল থেকে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন ও সরকারি স্বর্ণপদক লাভ করেন।

২০১০ সালে এস জুনিয়র কলেজ হায়দরাবাদ থেকে ৯৭% মার্কসহ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেন। ২০১৬ সালে ওসমানিয়া মেডিকেল কলেজ হায়দরাবাদ থেকে এমবিবিএস শেষ করে তিনি কলেজের সবার শীর্ষে ছিলেন এবং পাঁচটি স্বর্ণপদক পেয়েছিলেন।

ডঃ মরিয়ম আফিফা ২০২০ সালে (জেনারেল সার্জারি-এমএস) উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য এস সুপার স্পেশালিটি কোর্সে পরীক্ষা দিয়ে পাস করেছেন এবং এনইইতে আসার পরে তিনি স্কলারশিপ নিয়ে নিউরো সার্জারিতে ভর্তি হন। এবং প্রথম মুসলিম মহিলা নিউরোসার্জন হতে চলেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ