রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বোরগাঁও মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ঘিরে এলাকাবাসীর মতবিনিময় ‘জ্বালাও-পোড়াও করে আওয়ামী লীগের ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক’ কওমি আলেমদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক: ধর্মমন্ত্রী পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ৯ ও ১৪ মাসে হাফেজ হলো হোসাইন ও ইকরাম সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান ডিসেম্বরে ঢাকায় আসছেন দুই মুসলিম দেশের সরকারপ্রধান! রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা নিবন্ধন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিতে যেসব আবাসিক শিক্ষার্থীর তালিকা (এনআইডি নম্বরসহ) বিশ্ববিদ্যালয় হতে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছিল, সেসব শিক্ষার্থী সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।

এর আগে গত ৩১ মে পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে বিশ্ববিদ্যালয়গুলো ১ লাখের বেশি শিক্ষার্থীর তালিকা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে।

প্রসঙ্গত, দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৬টি। এসব বিশ্ববিদ্যালয়ে ২২০টি আবাসিক হলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ