শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’

বিমানবন্দরে যাত্রীর ফুলের টবে মিললো স্বর্ণের বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে তাকে গ্রেপ্তার করেন কাস্টমসের কর্মকর্তারা। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস জানতে পারে, বিমানবন্দরে জাজিরা এয়ারওয়েজের একজন যাত্রীর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে।

এমন অবস্থায় বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারি করতে থাকেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় গ্রিন চ্যানেল অতিক্রমকালে যাত্রী জসিম মিয়ার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে থামানো হয় এবং তার কাছে কোনো স্বর্ণবার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করেন।

পরবর্তীতে যাত্রীর সঙ্গে থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে ফুলের টবে ধাতব জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে ফুলের টবে লুকানো ২টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন প্রায় ১ কেজি ৬০০ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬ লাখ টাকা।

আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে এবং উদ্ধারকৃত স্বর্ণবার রাষ্ট্রীয় গুদামে জমা দেওয়া হয়েছে। চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারকৃত যাত্রীকে থানায় সোপর্দ করা এবং ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

এমডব্লিউ/