রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বোরগাঁও মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ঘিরে এলাকাবাসীর মতবিনিময় ‘জ্বালাও-পোড়াও করে আওয়ামী লীগের ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক’ কওমি আলেমদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক: ধর্মমন্ত্রী পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ৯ ও ১৪ মাসে হাফেজ হলো হোসাইন ও ইকরাম সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান ডিসেম্বরে ঢাকায় আসছেন দুই মুসলিম দেশের সরকারপ্রধান! রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আইডিয়াল বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মাওলানা ফজলুর রহমানের সুস্থতা কামনায় বাংলাদেশ জমিয়তের বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি ও পিডিএমের প্রধান মাওলানা ফজলুর রহমানের আশু রোগমুক্তি কামনা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ জুন) সকাল ১১ টায় জমিয়ত মিলনায়তনে দলীয় মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এর পরিচালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মাওলানা ফজলুর রহমানসহ সারা বিশ্বের রোগীদের রোগ মুক্তি ও বৈশ্বিক মহামারী করোনা থেকে মুক্তি কামনা করে দোয়া করা হয়েছে।

দোয়ায় অংশগ্রহণ করেন, মাওলানা নজরুল ইসলাম, আলহাজ্ব এমদাদুল হক, মুফতি আবু সাঈদ, হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, মুফতি ওবায়দুল্লাহ, হাফেজ মাওলানা জাফর আহমদ ভূঁইয়া, হাফেজ মাওলানা হুজাইফা, হাফেজ আরিফুল ইসলাম প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ