রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮


আগামীকাল প্রেসক্লাবে আল্লামা শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।

দেশের চলমান সংকট থেকে উত্তরণ ও শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে আল্লামা শফী রহ. খলীফা ও ভক্তবৃন্দ।

আগামীকাল ১৭ জুন (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আল্লামা শফী রহ. এর মৃত্যুর পর এই প্রথম এতো বড় আয়োজনে সারাদেশ থেকেই আল্লামা আহমদ শফী রহ. এর খলীফা ও ভক্তরা অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকগণ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আল্লামা আহমদ শফী রহ. সাহেবজাদা মাওলানা আনাস মাদানী আওয়ার ইসলামকে বলেন, ‘আব্বাজানের ইন্তেকালের পর এখন পর্যন্ত জাতীয়ভাবে কোনো আলোচনা সভার আয়োজন করা যায়নি। আমাদের শুভানুধ্যায়ীরা অনেক দিন যাবত এ বিষয়ে চেষ্টা করে আসছেন। সে হিসেবে ১৭ জুন জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আব্বার খলিফা ও ভক্তরা অংশ নেবেন ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘এটি জীবন-কর্ম শীর্ষক একটি আলোচনা সভা। দেশের চলমান সংকট থেকে উত্তরণে আলেমদের কী ভূমিকা হতে পারে, এ বিষয়ে শীর্ষস্থানীয় আলেমরা নির্দেশনা দেবেন। এখানে হেফাজতের কমিটি গঠন ইত্যাদি নিয়ে কোন সিদ্ধান্ত হবে না।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর