সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ফখরুলের বক্তব্য অসত্য-উদ্ভট: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ বলেন, বাজেট নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে অসত্য ও উদ্ভট বক্তব্য দিচ্ছেন। যারা গণতন্ত্র মানে না তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘তৎকালীন অবৈধ সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে গিয়েছিল। জনগণের আন্দোলনের মুখেই তখন মুক্তি পেয়েছিল শেখ হাসিনা।’ ওই সময় শেখ হাসিনার মুক্তির জন্য আন্দোলন করায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

এসময় তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘ঢাকাকে সুরক্ষিত রাখতে হবে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের। যাতে অপশক্তি কোন সুযোগ না পায়।’

চলতি ২০২১-২২ সালের বাজেট নিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘করোনাকালে এমন বাজেট যথেষ্ট ভালো। এই সরকারের সময়ে কোন বাজেটের পর বিএনপি ভালো বলেছে? কখনো বলেনি। আর প্রত্যেকবার আওয়ামী লীগ সরকার তাদের ভুল প্রমাণিত করেছে।’

হানিফ বলেন, ‘এই সরকারের ওপর মানুষের আস্থা আছে। যতদিন এই আস্থা থাকবে, ততদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ