রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮


হাত ধোয়া দিবস উপলক্ষ্যে গ্লোবাল কওমী এডুকেশনের ব্যতিক্রমী আয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুবায়ের আলম
নারায়নগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থেকে>

গ্লোবাল কওমী এডুকেশন ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্থ জীবনের সুবাতাস’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় হাত ধোয়া দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের মাঝে পরিস্কার-পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৭ জুন) নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে অবস্থিত গ্লোবাল কওমি এডুকেশনের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তেব্যে মুফতি মিজানুর রহমান সাঈদ বলেন, আওয়ার ইসলাম ও গ্লোবাল এডুকেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা জাতির কাছে একটি পয়গাম পৌঁছাতে চাই। রাসুল সা. বিদায় ভাষণে বলেছিলেন, মানুষের জান মাল ইজ্জতের হেফাজত করতে।

ইসলাম এ ছাড়াও পাঁচটি অধিকারের বিষয়ে গুরুত্ব দিয়েছে। যেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে কুরআনে ও হাদিসে। এর মধ্যে মানুষকে হত্যা করা সবচেয়ে বড় গুনাহ। আর বর্তমানে মানুষের খাবার দাবার ও পরিবেশনের কারণে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে পরিবেশ আর পরিচ্ছন্নতা সবচেয়ে বড় বিষয়। পরিচ্ছন্নতার গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি। আজ বিশ্ব দেখছে, ইসলামই মানব জাতির সুরক্ষা দিতে পারে। ইসলামের বিধানগুলো মানলে মানুষের জীবন সহজ হবে। সুস্থতার নেয়ামতের মাধ্যমে বেঁচে থাকতে পারবে। তাই অজুর মাধ্যমে পবিত্রা থেকে বড় আর কিছু হতে পারে না।

স্বপ্নচারী লেখক ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন বলেন, দুটো নেয়ামত এমন আছে, যেগুলো নিয়ে পৃথিবীর অধিকাংশ বিষয়ে প্রবঞ্চনার শিকার হয়। তার মধ্যে একটি স্বাস্থ্য। আজ জুন মাসের ৭ তারিখ। বিশ্বের মানুষ হাত ধোয়া দিবস পালন করছে। ৫ তারিখ পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। হজরত রাসুল সা. আদেশ হলো- ‘তোমাদের আশেপাশে থুথু ফেলো না। ফেললেও মাটির নিচে দাফন করে দেয়ার চেষ্টা করবে।’

তিনি বলেন, আজ পৃথিবীতে প্রতিবছর চল্লিশ হাজার শিশু জন্মের পঞ্চম দিনেই বায়ু দুষণের কারণে মৃ্ত্যু বরণ করছে। তাই পরিচ্ছন্নতার গুরুত্ব অনেক অনেক বেশি। একটা সময়ে মানুষ মুসলিমদের খোঁচা দিতো, পৃথিবীর সবকিছুই তো ইহুদি নাসারারা তৈরি ও আবিস্কার করেছে। তোমরা কি করেছ? আজ চতুর্থ শিল্প বিপ্লব ঘনিয়ে আসছে। এখন মানুষ ও বিজ্ঞান স্বীকার করছে ইসলাম শত শত বছর আগে সব বলে দিয়েছে যা আজ বিজ্ঞান আবিস্কার করছে। হাত ধোয়া থেকে বড় বিষয় হলো পবিত্রতা। এটাই ইসলামের আদর্শ। আমাদের শিখিয়েছে অজু করবে। আর অজু হলো পবিত্রতার সবà¦