বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

৫৯টি চীনা কোম্পানির বিরুদ্ধে বাইডেনের কঠোর পদক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকানদের চীনা প্রতিষ্ঠানে বিনিয়োগ বন্ধ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত চীনের প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক কয়েকডজন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আনছেন তিনি। খবর বিবিসির।

নতুন নির্বাহী আদেশে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে। কার্যকর হলে ৫৯টি চীনা ফার্মে আমেরিকানরা আর বিনিয়োগ করতে পারবেন না। নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে মোবাইল ব্রান্ড হুয়াওয়ে রয়েছে।

এই সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছিল। সেসময় নিষিদ্ধের তালিকায় ৩১ কোম্পানি ছিল। বাইডেন এসে তা সম্প্রসারিত করলেন।

নতুন আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা নিষিদ্ধ ৫৯ চীনা প্রতিষ্ঠানে ব্যবসা করতে পারবেন না। কোম্পানিগুলোর মধ্যে চায়না জেনারেল পাওয়ার কর্পোরেশন, চায়না মোবাইল লিমিটেড ও কোর্সটার গ্রুপও রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ