সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

নতুন করোনার হটস্পট চিহ্নিত স্থানের তালিকায় বাংলাদেশের নাম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সার্স-কভ-২ করোনাভাইরাস চীনের উহানে বাদুড় থেকে মানব দেহে সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু বিজ্ঞানীরা এর উৎস সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। বিশ্বের বিভিন্ন স্থানের পরিস্থিতি ভাইরাসের সম্ভাব্য বাহক ও মানুষের সংস্পর্শে আসার মধ্য দিয়ে নতুন দুর্যোগের সৃষ্টি করতে পারে। সংক্রমণ ছড়ানোর মতো এমন ভাইরাল হটবেড সম্পর্কে জানা থাকলে ভবিষ্যতে কোভিড-১৯-এর মতো মহামারি এড়ানো যাবে। এই লক্ষ্যে পরিচালিত একটি গবেষণায় কয়েকটি হটস্পট চিহ্নিত করা হয়েছে যেসব স্থানে নতুন করোনাভাইরাস মাথাচাড়া দিতে পারে। আর এ তালিকায় আছে বাংলাদেশের নামও।

বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল ভূমি ব্যবহারের প্রবণতা ও এশীয় বাদুড়ের আবাসস্থল পর্যালোচনা করেছেন রিমোট অ্যানালাইসিস টুল কাজে লাগিয়ে। এসব বাদুড় করোনাভাইরাসের বাহক বলে পরিচিত। তারা চিহ্নিত করেছেন কয়েকটি হটস্পট যেখান থেকে জুনোটিক ভাইরাস বাদুড় থেকে মানব দেহে সংক্রমিত হতে পারে।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, মিলান পলিটেকনিক ইউনিভার্সিটি এবং ম্যাসে ইউনিভার্সিটি অব নিউ জিল্যান্ডের একদল গবেষক এই প্রতিবেদনটি প্রকাশ করেছেন।

গবেষণা অনুসারে, বর্তমানে বেশিরভাগ হটস্পট চীনে রয়েছে। শুধু চীন নয়, বিশ্বের বিভিন্ন দেশের একাধিক অঞ্চলও হটস্পট হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আরও যেসব উল্লেখযোগ্য হটস্পটের কথা বলা হয়েছে সেগুলো হলো- ভুটান, পূর্ব নেপাল, বাংলাদেশের উত্তরাঞ্চল, জাভা, উত্তর-পূর্ব ভারত ও কেরালা রাজ্য।

উল্লেখ্য, বাংলাদেশের উত্তরাঞ্চল ও ভারতের উত্তর-পূর্ব এলাকায় এর আগে বাদুড় সংশ্লিষ্ট জুনোটিক রোগ নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে।

বিজ্ঞানীরা পর্যালোচনায় জানতে পেরেছেন, ক্রমাগত বনাঞ্চল হ্রাসের কারণে এশিয়ার অন্যান্য অঞ্চলও করোনাভাইরাস ছড়িয়ে পড়ার হটস্পট হওয়ার ঝুঁকিতে রয়েছে। এসব অঞ্চল জাপান, উত্তর ফিলিপাইন ও চীনে (বিশেষ করে শাংহাইয়ের দক্ষিণাঞ্চলে) অবস্থিত।

এছাড়া গবেষকরা বলেছেন, গবাদি পশুর উৎপাদন বেড়ে যাওয়ার কারণে থাইল্যান্ডের কিছু অংশও হটস্পটে পরিণত হতে পারে।

গবেষণা দলের সদস্য ড. মারিয়া ক্রিস্টিনা রুল্লি বলেন, আমরা আশা করি এই ফলাফল অঞ্চলভিত্তিক করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকানোর লক্ষ্যে সতর্কতা বৃদ্ধি করবে।

সূত্র: আইবি টাইমস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ