শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পাকিস্তানের ছবি দিয়ে ইসরায়েলি নেতার মিথ্যাচার, ইসলামাবাদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের একটি হাসপাতালের ছবি প্রকাশ করে সেটিকে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সদর দফতর হিসেবে প্রচার করায় ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ইসলামাবাদ। এ ধরনের কর্মকাণ্ড ‘বিশ্বকে বিভ্রান্ত করার অপচেষ্টা’ বলে মনে করছে পাকিস্তানি প্রশাসন।

গত ১০ মে থেকে ২০ মে পর্যন্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরয়েয়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে অন্তত ২৫৪ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৬৬ শিশুও রয়েছে। আহত হয়েছেন প্রায় দুই হাজার বেসামরিক মানুষ। এসময় ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় ইসরায়েলে মারা গেছে ১২ জন।

এর মধ্যেই গত ২০ মে ইসরায়েলের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ ও সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট টুইটারে প্রকাশিত এক ভিডিওতে একটি হাসপাতালের ছবি দেখান, যেটিকে তিনি ‘গাজার বৃহত্তম মেডিক্যাল কমপ্লেক্স’ ও হামাসের সদর দফতর হিসেবে উল্লেখ করেন। ওই হাসপাতাল থেকেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করছে বলে দাবি করেন এ নেতা।

তবে খুব শিগগিরই তার মিথ্যাচার ধরে ফেলেন নেটিজেনরা। দেখা যায়, তিনি যেটিকে গাজার হাসপাতাল বলে দাবি করছেন, সেটি আসলে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতাল।

এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহেদ হাফিজ চৌধুরী আরব নিউজকে বলেন, ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী নাফতালি বেনেট যে মিথ্যাচার করেছেন তা অগ্রহণযোগ্য। এতে আমাদের গুরুতর আপত্তি রয়েছে।

মধ্যপ্রাচ্যে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিশেষ দূত তাহির মোহাম্মদ আশরাফি বলেছেন, বেনেটের এই কাণ্ড উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্বকে বিভ্রান্ত করার প্রচেষ্টা মাত্র।

তিনি বলেন, ইসরায়েল গাজার প্রকৃত স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তাই এটি বিশ্বকে বিভ্রান্ত ও প্রতারিত করার একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা। আমরা পাকিস্তানকে কলঙ্কিত করার এই প্রয়াসের নিন্দা জানাই।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ