বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

চীনে এবার পোলট্রি ফার্ম থেকে ছড়াচ্ছে আরেক ভাইরাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের পর এবার চীনে আতংক ছড়াচ্ছে বার্ড ফ্লু। জিয়াংশু প্রদেশে একজন মানুষ এবার মরণঘাতী ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে এ আতংক দেখা দেয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে।

ঝেনজিয়াং শহরের ৪১ বছরের এক যুবকের শরীরে পাওয়া গিয়েছে H10N3 স্ট্রেন। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। দ্রুত হাসপাতাল থেকে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। সিজিটিএন টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

খবরে বলা হয়, সাধারণত পোলট্রি ফার্ম থেকেই এই ভাইরাস ছড়ায়। তবে সংক্রমণের পরিধি খুব বেশি নয়। ভাইরাসের মারণ ক্ষমতাও করোনাভাইরাসের মতো নয়। তবুও চিনে আতঙ্কের সৃষ্টি করেছে এই খবর। এভিয়ান ইনফ্লুয়েঞ্জারও অনেকগুলি প্রজাতি রয়েছে। H10N3 স্ট্রেন মারাত্মক।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, স্বাস্থ্য কর্মকর্তারা খবরটিকে গুরুত্ব না দিলেও পোলট্রি ফার্ম থেকেই এই ভাইরাস মানুষের শরীরে সংক্রমিত তা একপ্রকার নিশ্চিত। তার ফলে করোনা মহামারীর পর নয়া আতংকের সৃষ্টি করেছে চীনে। বিশেষজ্ঞরা বলছেন, এর থেকে মহামারী গোত্রের সংক্রমণ হওয়ার আশংকা কম।

গত ২৮ মে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হন ওই যুবক। কিন্তু কীভাবে তিনি সংক্রমিত হলেন তা খোলসা করেনি জাতীয় স্বাস্থ্য কমিশন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ