সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

করোনা মোকাবিলায় সুরক্ষা সামগ্রী দিলেন মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারি থেকে জনগণকে সুরক্ষিত রাখতে আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক কমিটিকে সুরক্ষা সামগ্রী দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মুহা. আতিকুল ইসলাম।

সোমবার (৩১ মে) বিকালে গুলশানের নগর ভবনে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা সৌজন্য সাক্ষাৎ করতে এলে মাঠ পর্যায়ের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য তার হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীগুলো হস্তান্তর করেন।

এ সময় তার নিকট ২ হাজার মাস্ক, ২ হাজার হ্যান্ড স্যানিটাইজার এবং ২ হাজার সাবান হস্তান্তর করা হয়।

মেয়র মুহা. আতিকুল ইসলাম বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিএনসিসির পক্ষ থেকে নগরবাসীর কল্যাণে সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭২ জন কাউন্সিলরের মাধ্যমে ১০ লক্ষ মাস্ক, ১ লক্ষ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ১ লক্ষ ৫০ হাজার সাবান, ৫০ হাজার তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, ২ হাজার বোতল লিকুইড হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।

ডিএনসিসির মেয়র বলেন, কোভিড-১৯ মহামারি চলাকালে সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরও জনগণের পাশে থাকতে হবে।

তিনি আরও বলেন, নিজের পরিবার, শহর ও দেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের সকলকেই সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি সমূহ যথাযথ ভাবে মেনে চলতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ