শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২০ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

এন্টিবডি তৈরি না হওয়ায় সেরাম প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সেরামের টিকা নেয়ার পরেও শরীর তৈরি হয়নি অ্যান্টিবডি। এ কারণে সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালার বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন ভারতের লখনৌয়ের এক বাসিন্দা।

সোমবার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লখনৌয়ের আশিয়ানা থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতাপ চন্দ্র নামে এক ব্যক্তি। তার দাবি, গত ৮ এপ্রিল তিনি কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়েছিলেন। এর ২৮ দিন পর তার দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল।

প্রতাপের অভিযোগ, ওই নির্দিষ্ট দিনে টিকা নিতে গেলে তাকে বলা হয়, প্রথম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে সময় বাড়িয়ে ৬ সপ্তাহ করা হয়েছে। পরে ওই সময় আরও বাড়িয়ে ১২ সপ্তাহ করা হয়।

প্রতাপ আরও দাবি যে, টিকা নেওয়ার পর থেকে তিনি সুস্থ বোধ করছেন না।

তিনি জানান, সরকার অনুমোদিত একটি পরীক্ষাগার থেকে তিনি কোভিড অ্যান্টিবডি পরীক্ষাও করিয়েছেন। প্রতাপের অভিযোগ, তার রক্তে প্লাটিলেট কাউন্ট কমে গিয়েছে।

পুনাওয়ালা ছাড়াও, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগরওয়াল, ইন্ডিয়ান কাউন্সিল মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর কর্মকর্তা বলরাম ভার্গব এবং দেশটির জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মকর্তা অপর্ণা উপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন প্রতাপ।

তবে ওই অভিযোগের ভিত্তিতে এখনও মামলা দায়ের হয়নি। মামলা দায়ের না হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রতাপ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ