বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

উত্তরপ্রদেশে বিষাক্ত মদ খেয়ে তিন গ্রামে মৃত ২২, গুরুতর অসুস্থ ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে আলিগড়ের তিন গ্রামে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু হলো ২২ জনের। গুরুতর অসুস্থ ২৮ জন। জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মালখান সিংহ জেলা হাসপাতালে চিকিৎসা চলছে তাদের।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার জেলার তিন গ্রাম কারসুয়া, আন্দলা ও ছেরত গ্রামের বেশ কিছু মানুষ মদ পান করার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার ১৫ জনের মৃত্যু হয়। শুক্রবার আরো ৭ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

পুলিশ জানিয়েছে, আরো বেশ কয়েকটি গ্রাম থেকে বিষাক্ত মদ পান করার পর অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। আলিগড় পুলিশের এসএসপি কলানিধি নৈথানি জানিয়েছেন, এ ঘটনার মূল আসামি অনিল চৌধরীসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আরো দু’মূল অভিযুক্ত ঋষি শর্মা ও বিপিন যাদব পালিয়ে গেছেন। ওই দু’অভিযুক্তকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছে পুলিশ।

ওই গ্রামগুলোর আশপাশের পাঁচটি মদের দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ। দোকান থেকে মদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত এসএসপি। এ ছাড়া জেলার ৫০০টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত।

সূত্র: আনন্দবাজার, এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ