সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান

ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসুন: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী ঘূর্ণিঝড় ইয়াসেরের আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য সহযোগিতায় সমাজের বিত্তবান ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের এগিয়ে আসার আহবান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও অনেক শীর্ষ আলেম এবং সাধারণ মানুষ কারাগারে বন্দি। আলেম-উলামাদের গ্রেফতার ও নির্যাতন করা দেশ ও জাতির জন্য অকল্যাণ বয়ে আনবে। সুতরাং তাদের নিঃশর্ত মুক্তি দিন এবং আলেম-উলামাদের গ্রেফতার বন্ধ করুন।

তিনি সংগঠনের সারা দেশের শাখা দায়িত্বশীলদের প্রতি সংগঠনের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে ও ফকিরেরপুলে পৃথক পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, ঢাকা মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহীম সাঈদ প্রমূখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ