সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান

ফিলিস্তিন সংকটে জাতিসংঘকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বান বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবুল মোমেন ফিলিস্তিন ভূখণ্ডে সব আন্তর্জাতিক আইনবিরোধী কার্যক্রমের ব্যাপারে ন্যায়বিচার নিশ্চিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার ফিলিস্তিন ইস্যু নিয়ে মানবাধিকার কাউন্সিলের বিশেষ এক ভার্চুয়াল সভায় তিনি এ আহ্বান জানান।

ইসরাইলের অনৈতিক এবং যুদ্ধভাবাপন্ন মনোভাবের তীব্র নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলের উচিত এরূপ অনৈতিক, বেআইনি উপনিবেশ এবং দখলদারিত্বমূলক কার্যক্রম বন্ধ করা। তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন এবং এ ইস্যুতে আন্তর্জাতিক মহলের এমন নিষ্ক্রিয় ভূমিকায় অধিষ্ঠিত শক্তিকে আরো উৎসাহী করছে বলে অভিমত দেন।

মোমেন বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি আমাদের এ দায়িত্ববোধ অব্যাহতির কোনো কারণ হতে পারে না। তিনি এ ব্যাপারে দায়িত্ববোধ এবং ন্যায়বিচারের গুরুত্ব তুলে ধরেন এবং কমিশনের অনুসন্ধানের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন।

এ ছাড়া তিনি ফিলিস্তিনকে মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানান। এ ব্যাপারে মোমেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রক্রিয়ানির্ভর সহযোগিতামূলক এবং অর্থপূর্ণ কার্যক্রমের ওপর জোড় প্রদান করেন।

ফিলিস্তিন, তুরস্ক, নামিবিয়া, পাকিস্তান, লিবিয়া, তিউনিসিয়া, কুয়েত, সিরিয়া, কাতার, মিশর ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অনুষ্ঠানে অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ