শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লাহ আমাকে কবুল করেছেন: মসজিদ কমিটির সভাপতি হয়ে চিত্রনায়ক জায়েদ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি মর্যাদাকর স্থান পেয়েছি। নিজ জন্মস্থান পিরোজপুর জেলার মাছিমপুরের ‘আল হেরা জামে মসজিদ’ কমিটির সভাপতি মনোনীত হয়ে শুকরিয়া স্বরুপ একথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান।

তিনি বলেন, ‘আমি অভিনয় করি। অনেকের ধারণা যারা অভিনয় করে বা সিনেমার মানুষ তারা খারাপ। আমাকে এই পদে নেওয়া হয়েছে এখন অনেকের ভুল ভাঙবে। আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি মর্যাদাকর স্থান পেয়েছি।’

এর আগে গতকাল তাকে মসজিদে কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেন মসজিদের মুসুল্লিগণ। এরপর কমিটির পক্ষ থেকে তার হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হয় জায়নামাজ ও টুপি। এই মসজিদে প্রতিষ্ঠালগ্ন থেকেই যুক্ত ছিলেন তার বাবা প্রয়াত এমএ হক। তার মৃত্যুর পর ছেলে জায়েদ খানের ওপর এই দায়িত্ব তুলে দেওয়া হয়।

এদিতে তাকে সভাপতি করায় এমডি হাফিজ নামে তার এক ভক্ত ফেসবুক কমেন্টে লিখেছেন, ‘মাশাআল্লাহ! আলহামদুলিল্লাহ! সবার ভাগ্যে এই সব দায়িত্ব আসে না। জায়েদ ভাই, আপনি এগিয়ে যান। দোয়া করি আপনি এক সময় পিরোজপুরের এমপি হবেন ইনশাআল্লাহ দোয়া রইলো।’

আপনাকে কেন সভাপতি করা হলো? এমন প্রশ্নের জবাবে এই চিত্রনায়ক বলেন, ‘আসলে আমারও এই প্রশ্ন ছিল। সাধারণত মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারি হন স্থানীয় জনপ্রতিনিধি কিংবা গণ্যমান্য ব্যক্তি। কিন্তু আমাকে সভাপতি করা হয়েছে কেন? এটা জানতে গিয়ে তারা জানান, আমার কোনো বাজে অভ্যাস নেই, মদ-সিগারেট খাই না। যার কারণে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ