শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভাসানচর বিশ্বের জন্য উদাহরণ: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গা শরণার্থীদের জন্য তৈরি বাংলাদেশের ভাসানচর প্রকল্পকে বিশ্বের জন্য একটি উদাহরণ বলে বর্ণনা করেছে জাতিসংঘ।

আজ মঙ্গলবার (২৫ মে) ঢাকা সফররত সংস্থাটির ৭৫তম অধিবেশনের সভাপতি ভলকান বাজকির এই মন্তব্য করেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন ভলকান বাজকির। এ সময় শরণার্থীদের জন্য বাংলাদেশের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি।

ভাসানচরে যেতে না পারলেও একটা ভিডিও দেখেছেন জানিয়ে ভলকান বাজকির বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে সাহসী উদ্যোগ নিয়েছে ঢাকা। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন তিনি।

বিশ্বের জন্য বাংলাদেশের অগ্রগতি উদাহরণ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, আর্থ-সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। এলডিজি অর্জনের মাধ্যমে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। জলবায়ু ইস্যুতে বিশ্বকে আশা দেখাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব।

গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে ভলকান বাজকির বলেন, আরো স্বাধীনতা থাকা উচিত মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের। এ সময় বেলারুশের ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেপ্তারের তীব্র নিন্দাও জানান তিনি।

২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে তৈরি ভাসানচর শিবিরে এক লাখের বেশি রোহিঙ্গার থাকার ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক মহলের আপত্তি সত্ত্বেও এরইমধ্যে সেখানে ৫ দফায় ১২ হাজার ২৮৪ রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ