বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ন্যাটোর প্রথম দেশ হিসেবে তুরস্কের কাছ থেকে ড্রোন কিনছে পোল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ হিসেবে প্রথমবারের মতো তুরস্কের কাছ থেকে ড্রোন কিনতে যাচ্ছে পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, এবার তুরস্কের কাছ থেকে ২৪টি সশস্ত্র ড্রোন কেনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।

বেরাক্তার টিবি-২ নামে ড্রোনটি আগামী বছর পোল্যান্ডকে হস্তান্তর করবে তুরস্ক। এতে ট্যাংক বিধ্বংসী অস্ত্র যুক্ত করা হয়েছে।

পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউসুজ ব্লাসচেক জানান, তুরস্কের কাছ থেকে ড্রোন সংশ্লিষ্ট ও সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্যাকেজ কেনা হবে। এই তুর্কি ড্রোনগুলো যুদ্ধে নিজেদের সামর্থ্য দেখিয়েছে।

সেনাবাহিনীর একটি কোম্পানি ড্রোনগুলো ব্যবহার করবে বলে জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

আগামী সপ্তাহে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার তুরস্ক সফরে অস্ত্র ক্রয়ের চুক্তিটি চূড়ান্ত হবে।

তুরস্কের দাবি, প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান পশ্চিমা অস্ত্রে নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদন বাড়ানোর উদ্যোগের ফলে দেশটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম ড্রোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে।

তুর্কি কোম্পানি বেয়কার এই ড্রোনটি আজারবাইজান, ইউক্রেন, কাতার ও লিবিয়ার কাছে বিক্রি করেছে। গত মার্চে প্রেসিডেন্ট এরদোগান জানান, সৌদি আরবও এবার তুর্কি ড্রোন কিনতে আগ্রহী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ