বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইসরায়েলের সমালোচনা: পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তর্কে জড়ালেন সিএনএনের ইহুদি উপস্থাপিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে ইহুদিবিদ্বেষী বলে দোষারোপ করেছেন মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের ইহুদি উপস্থাপিকা বিয়ানা গোলোদ্রায়গা।

ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের ক্ষেত্রে মিডিয়া যুদ্ধে তেলআবিব হেরে গেছে বলে মন্তব্য করার পর সিএনএনের ওই সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। খবর সিএনএনের।

সিএনএনকে দেওয়া লাইভ সাক্ষাৎকারে গত শুক্রবার পাক পররাষ্ট্রমন্ত্রী খুব সাধারণভাবে মন্তব্য করেন- ইসরায়েলি নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং এসব গণমাধ্যমের সঙ্গে ইসরায়েলের প্রভাবশালী সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে ইসরায়েলের প্রভাবশালী সম্পর্ক থাকার পরেও তারা মিডিয়া যুদ্ধে হেরে যাচ্ছে। স্রোত এখন ইসরায়েলের বিপরীতে।

শাহ মেহমুদ কোরেশির এ বক্তব্যের পর বিয়ানা গোলোদ্রায়গা সাংবাদিকসুলভ আচরণ বাদ দিয়ে কোরেশিকে ইহুদিবিদ্বেষী বলে অভিযুক্ত করেন। বিয়ানা গোলোদ্রায়গা নিজেও একজন ইহুদি নাগরিক।

বিয়ানা গোলোদ্রায়গা পরে পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের কয়েকটি ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করেছেন। তবে বহু সাংবাদিক পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে তার পাশে দাঁড়িয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ