শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাদরাসাতুল মাআরিফ ঢাকায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মাতুয়াইলের নিউটাউন আবাসিক এলাকায় অবস্থিত মাদরাসাতুল মাআরিফ ঢাকায় ভর্তি চলছে।

এ মাদরাসায় রয়েছে যুগপযোগী বিভাগসমূহ। কিতাব বিভাগ: (মাদানী নেসাব ও দরসে নিজামীর সমন্বয়ে)

১ম বর্ষ: ইবতেদায়ী ও মিজান।
দ্বিতীয় বর্ষ: নাহভেমীর ও হেদায়াতুন্নাহু।
তৃতীয় বর্ষ: কাফিয়া ও শরহে জামী।

পাশাপাশি মেধাবী আগ্রহীদের জন্য ইংলিশ মিডিয়ামে ‘ও লেভেল’ পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে।

মাদরাসায় আরও রয়েছে, ১ বছর মেয়াদী আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। এ বিভাগের পরিচালনা করছেন মাওলানা সাইফুল ইসলাম মা’আরিফী। তিনি এর আগে যাত্রাবাড়ি বড় মাদরাসায় আদব বিভাগের প্রধান ছিলেন। মকতব ও নাজেরা বিভাগ। দ্বীনিয়াত একাডেমি বিভাগ: (শিশু-কিশোর ও যুবক-বয়স্ক সবার জন্য কোরআন ও মৌলিক দ্বীন শিক্ষার ব্যবস্থা রয়েছে এ বিভাগে)

মাদরাসার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন: দ্বীনিয়াত বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমাদ।

মাদরাসা সম্পর্কে দ্বীনিয়াত একাডেমী বাংলাদেশের প্রধান মুফতি সালমান আহমাদ বলেন, ‘আমাদের মাদরাসায় ছাত্রদের অত্যন্ত আমানতদারী ও যত্মসহকারে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষমকণ্ডলী দ্বারা পাঠদান করানো হয়। আমরা সব সময় ছাত্রদের যোগ্য ও আদর্শ তালিবুল ইলম হিসেবে গড়ে তোলার চেষ্টা করি।’

যাতায়াত: যাত্রাবাড়ী টু চিটাগাং রোডে তামিরুল মিল্লাত মহিলা মাদরাসা হতে রিক্সাযোগে নিউটাউন আবাসিক এলাকা (আন নূর কালচারাল সেন্টার)। যোগাযোগ নাম্বার: ০১৯১৮-৬৭১৭৫৬, ০১৮১৬-৭৩২৬০৩


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ