বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বিশ্বে একদিনে প্রায় ১৩ হাজার জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের ধাক্কায় গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে প্রাণ গেছে প্রায় ১৩ হাজার মানুষের। এ নিয়ে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ৩১ হাজার। আর নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার ৫৮১ জন।

এদিকে, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৫৫ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২০ মে) সকাল ৭টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৬৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৪৫ লাখ ৬২ হাজার ৬২৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৫৯৫ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৯৪৩ জন। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জন। এর মধ্যে ২ লাখ ৮৭ হাজার ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ