বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে: ফিলিস্তিনি শিশুদের শহীদ আফ্রিদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: টানা দশম দিনের মতো চলছে ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর ইসরাইলি বর্বরতা। এ পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জনই শিশু। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরাইলি আগ্রাসন থামাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু সাবেক ও বর্তমান তারকা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন।

পাকিস্তানের সাবেক ফাস্টবোলার ও অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, এটি কোনো খেলা নয়, যুদ্ধ। আর দিনশেষে এত মৃত্যু ও দুর্দশা যেখানে, সেখানে কেউ জয়ী হতে পারে না। সবাই হেরে গেছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। মানবতার পক্ষে আওয়াজ তুলুন।

স্বদেশী জ্যেষ্ঠ তারকার মতোই গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক শহীদ আফ্রিদি।

নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তিনি। ছবিটি নিজের টুইটারে আপলোড করেছেন বুম বুম।

ক্যাপশনে উর্দুতে লিখেছেন— ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে। বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তিতে ফিরবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়। ’

ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি ছাড়াও ফিলিস্তিনের পক্ষে ক্রিকেটারদের মধ্যে টুইট করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান, প্রোটিয়া অভিজ্ঞ তারকা হাশিম আমলা ও তরুণ পেসার কাগিসো রাবাদা।

ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন ও স্পিনার মেহেদী হাসান মিরাজও।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ