সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে বেগুনবোঝাই একটি পিকআপে থাকা একই পরিবারের তিন যাত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- আমান উল্লাহ (৩৬), তার বোন নাজমা আক্তার (৩২) ও নাজমা আক্তারের মেয়ে লালমনি (৭)। তারা শেরপুর সদরের বাঘেরচর গ্রামের বাসিন্দা।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রায়মনি এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন পিকআপ চালক আকরাম হোসেন (৫০)।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রাতে একই পরিবারের ওই তিনজনকে নিয়ে একটি বেগুনবোঝাই পিকআপ ঢাকায় যাচ্ছিল। পথে ত্রিশালের রায়মনি এলাকায় পৌঁছতেই অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ঢাকাগামী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিনজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন পিকআপচালক আকরাম হোসেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ