রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনে আহতদের জন্য ঔষধ চাইলেন এমপি পুত্র ফারাজ করিম চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

ফিলিস্তিনে আহতদের জন্য ঔষধ চাইলেন এমপি পুত্র ফারাজ করিম চৌধুরী। তিনি রেলপথ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজল করিম চৌধুরীর পুত্র। বিভিন্ন সময়ে জনকল্যাণমূলক কাজে সক্রিয় থাকতে দেখা যায় এমপি পুত্র ফারাকে। এবার ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা নিয়েও সক্রিয় ভূমিকার অংশ হিসেবে এ ঔষধ সংগ্রহের চেষ্টা করছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দিয়ে সকলের কাছে ফিলিস্তিনের মুসলমানের জন্য ঔষধ সামগ্রী চান ফারাজ।

ফেসবুকে তিনি লিখেন, ‘ঢাকায় অবস্থিত ফিলিস্তিনের দূতাবাসের সাথে আমি যোগাযোগ করেছি। তারা জানিয়েছেন তাদের নাগরিকদের জন্য জরুরী ভিত্তিতে ঔষুধ প্রয়োজন। আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো আপনাদের মধ্যে যারা এই ঔষুধগুলো দিয়ে সাহায্য করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় কুরিয়ার করবেন।’

ফারাজ করিম চৌধুরী
সুন্দরবন কুরিয়ার সার্ভিস
জলিল নগর, রাউজান শাখা।

যে ওষুধগুলো সরবরাহ করা হবে সেগুলো হলো-

১. Enoxaparin Injection 40mg/ এনক্সাপেরিন ৪০ মি.গ্রা ২. Enoxaparin Injection 60mg/ এনক্সাপেরিন ৬০ মি.গ্রা
৩. Paracetamol 500mg/প্যারাসিটামল ৫০০ মি. গ্রা
৪. Vancomycin Injection 500mg/ভ্যানকোমাইসিন ৫০০মি.গ্রা
৫. Meropenam Injection 1gm/মেরোপেনাম ১ গ্রাম
৬. Amiodarone 100mg/এমিওডারন ১০০ মি. গ্রা
৭. Largactil/ লার্গাকটিল
৮. Phenergan 25mg/ফেনেরগান ২৫ মি.গ্রা
৯. Budesonide Nasal Spray/বুডিসোনাইড

নিশ্চয় মহান আল্লাহ তা'য়ালা নির্যাতিতদের সহায় হবেন।

এএ/এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ