শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট এবারের নির্বাচনে ইসলামি দলগুলোর কে কত ভোট পেল? দাম বেড়েছে ব্রয়লার মুরগির, সপ্তাহ ব্যবধানে ৫০-৬০ টাকা বেশি ‘ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির কোনো বিকল্প নেই’

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিম উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘টাউকটে’। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে।

আবহাওয়া অফিসের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, শুক্রবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হয় ‘টাউকটে’। আগামী কয়েক ঘণ্টায় তা আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

বুলেটিন আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় লাক্ষাদ্বীপ এবং আরব সাগরের পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব এলাকায় অবস্থান করছিল ঘূর্ণিঝড় ‘টাউকটে’।

কেরালার কান্নুরের থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিমে ২৯০ কিলোমিটার, গুজরাটের ভেরাবলের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ১ হাজার ১০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল।

আগামী কয়েক ঘণ্টায় তা ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকালে গুজরাট উপকূলের কাছে পৌঁছাবে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩৫-১৪৫ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।

এর আগে সোমবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। সে সময় ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। কখনো কখনো তা ঘণ্টায় ১৭৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

এদিকে ‘টাউকটে’র প্রভাবে শনিবার থেকেই লাক্ষাদ্বীপ, কেরালা, তামিলনাড়ুর ঘাট জেলা, কর্নাটকের উপকূলবর্তী এলাকা ও ঘাট জেলার পার্শ্ববর্তী অঞ্চল, কঙ্কন ও গোয়া উপকূল, গুজরাট এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে বৃষ্টি হতে পারে। ইতোমধ্যে কয়েকটি এলাকায় বর্ষণ শুরু হয়ে গেছে।

সমুদ্র উত্তাল থাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের আরব সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়ার আশঙ্কায় ইতোমধ্যে বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকারগুলো। নিচু এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ