রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

দেশে করোনায় শনাক্ত ও মৃতের সংখ্যা কয়েক মাসে সর্বনিম্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে। গত ৫৫ দিনের তুলনায় মৃত্যুর এ সংখ্যা সর্বনিম্ন। এর আগে গত ২১ মার্চ মৃতের সংখ্যা ২২ জন ছিল। যা পরবর্তী দিনগুলোয় ক্রমেই বাড়তে থাকে।

এছাড়া নতুন করে আরও ২৬১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন- যা গত এক বছরের তুলনায় সর্বনিম্ন। মোট ৩৭৫৮টি নমুনা পরীক্ষায় ২৬১ জন পজিটিভ শনাক্ত হন।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন মোট সাত লাখ ৭৯ হাজার ৭৯৬ জন। এছাড়া কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১২ হাজার ১২৪ জন।

শনাক্ত ও মৃতের সংখ্যা আগের চাইতে অনেকটা নেমে এসেছে। আবার নমুনা পরীক্ষা স্বাপেক্ষে শনাক্তের হারও কমেছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হিসেবে শনাক্তের হার ৬.৯৫%। বিগত কয়েকদিন শনাক্তের হার ৭% থেকে ৯% এর ভেতরে ছিল। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ৯৬৪ জন। ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

উল্লেখ্য, গত বছরের ৮মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর ১৮মার্চ কোভিড-১৯ রোগে প্রথম কারও মৃত্যু হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ