রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন এএসপি জাবীর হুসনাইন সানীব যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী কেউ ঘুস চাইলে পুলিশে সোপর্দ করতে বললেন ধর্মমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি বিকেএমের ঢাকা মহানগর দক্ষিণের কর্মী প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত মাদরাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী কোটার বাইরে ১০ হাজারের বেশি হজযাত্রী, বাড়তি কোটা চাইবে বাংলাদেশ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ সরকারের অগ্রাধিকার পরিকল্পনায় বিশ্বমানের পর্যটন শিল্প: প্রধানমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হচ্ছে আজ (শনিবার)। রোববার (১৬ মে) থেকে খুলছে অফিস-আদালত। খুলবে ব্যাংক-বীমা এবং শেয়ারবাজারও।

গত বৃহস্পতিবার থেকে তিন দিনের ঈদের ছুটি শুরু হয়। শুক্রবার পালিত হয় ঈদুল ফিতর।

ঈদের ছুটি শেষে রোববার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা এদিন অফিসে যাবেন। আর গ্রামে ঈদ করতে যাওয়া পেশাজীবীদের ঢাকায় ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে।

ফলে অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকায় ঈদে গ্রামে যাওয়া মানুষকে ফিরতে যথেষ্ট বেগ পেতে হবে। যদিও সরকার এবং স্বাস্থ্যবিশেষজ্ঞরা এবার নিজ নিজ অবস্থানে থেকেই ঈদ পালনের আহ্বান জানিয়েছিলেন। তবে সে কথা মানেনি মানুষ। সরকারি-বেসরকারি অফিসে তিন দিনের ঈদ ছুটি দেয়ার জন্য বলা হলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠানই কয়েকদিনের অতিরিক্ত ছুটি দিয়েছে। ফলে কিছু মানুষ ফিরবেন আরও কয়েকদিন পর।

তবে অফিসপাড়ায় ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর শুভেচ্ছা বিনিময়। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ