শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। তবে এখনও বেশ কিছু জটিলতা রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শুক্রবার) সকালে ঈদুল ফিতর উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব বলেন তিনি।

এসময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারের ভুল নীতির কারণেই দেশের মানুষের মনে আজ ঈদের খুশি নেই। লকডাউনের নামে সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করেছে।

সরকারের উচিত বাজেটের একটা বড় অংশ সাধারণ মানুষের কাছে পৗঁছে দেয়া। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ