শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

হামাসের ‘রকেট হামলায়’ দুই ইসরায়েলি নিহত, আহত অন্তত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় সোমবার থেকে ইসরায়েলি বাহিনীর টানা  হামলা ও ২৮ জনকে  হত্যার জবাবে  ইসরায়েলের অভ্যন্তরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের আশখেলন শহরে দুই নারী নিহত হয়েছেন। এ ছাড়া অন্তত ১০ আহত হয়েছেন বলে অ্যাসোসিয়েট প্রেসের (এপি) খবরে বলা হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রকেট হামলার ঘটনায় ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিওন বন্ধ করে দেয়া হয়েছে। বিমানবন্দরটি তেল আবিবের পাশেই অবস্থিত।

ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে একের পর এক রকেট হামলা চালিয়েছে হামাস। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটিতে বেজেছে সাইরেন।

পাল্টা হামলার বিষয়ে হামাসের সশস্ত্র শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১২ তলা ভবন ধ্বংস হয়ে গেছে। এ হামলার প্রতিশোধ নিতে তেল আবিবের দিকে ১৩০টি রকেট নিক্ষেপ করেছে তারা।

May be an image of night, fireworks and sky

রকেট হামলার পর ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালায়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ২৮ জন ফিলিস্তিনি মারা গেছে।

হামাস ঘোষণা দিয়েছে, ইসরায়েল যদি এ আগ্রাসন না থামায় তাহলে দেশটির দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহরকে একেবারে ‘জাহান্নাম’ বানিয়ে দেবে তারা।

উল্লেখ্য, সোমবার (১০ মে) থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনী বিমান হামলা চালায়। সেই হামলা এখনও অব্যাহত রেখেছে ইসরায়েল।

এছাড়াও ২৭ রমজান রাতে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। তারা নামাজরত ফিলিস্তিনিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অনেকে আহত হন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ