সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কর্ণাটক মন্ত্রিসভায় ৫ মুসলিম মন্ত্রী রাখার দাবি, কংগ্রেসের ওপর বাড়ছে চাপ মেক্সিকোর উদ্দেশে ইরান ফুটবল টিম, ফ্লাইটে ওঠার আগে কোরআনে চুমু কুষ্টিয়ায় আরবিতে ‘বিসমিল্লাহ’ লিখিত কাফনের কাপড়,  কুফরি বা জাদুটোনার আশঙ্কা ফের ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ইরাকে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ১৯ বাংলাদেশসহ ৫ দেশে শক্তিশালী ভূমিকম্প হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক মাস সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতরের প্রস্তুতি ঘরে ঘরে। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে ঈদুল ফিতর উদযাপনের তারিখ জানানো হবে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন হবে। অন্যথায় পরের দিন শুক্রবার ঈদুল ফিতর পালন করবেন দেশের মানুষ।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর- ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর- ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ