শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৪৮ জন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে গাজা শহরের ১৩ তলা বিশিষ্ট হানাদি টাওয়ার ধসে পড়েছে।

আজ বুধবার (১২ মে) সকালে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেতিভ হা’আসারা এলাকায় হামাসের দূরনিয়ন্ত্রিত ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন এক ইসরায়েলি সেনাও। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, হামাসের ছোড়া রকেটের জবাবে সোমবার মধ্যরাত থেকে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। মঙ্গলবার রাতেও এই হামলা অব্যাহত রাখে তারা।

এর আগে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছিল, তারা ইসরায়েলি বাহিনীর একটি গাড়িতে কর্নেট মিসাইল হামলা করে তিনজনকে আহত করেছে। এদিকে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর এই আক্রমণ বন্ধের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ শিশুসহ ৪৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩০০ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ