মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮


টানা দশ বছর বেফাকে প্রথম স্থান ধরে রেখেছে জামিয়াতুস সুন্নাহ শিবচর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর>

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ফলাফল প্রকাশিত হয়েছে গত ১০ মে  সোমবার। বরাবরের মতো এবারও ঈর্ষণীয় ফলাফল করেছে মাদারীপুর জেলার শিবপুরে অবস্থিত জামিয়াতুস সুন্নাহ। প্রতিষ্ঠানটি এবার বেফাকে মোট সিরিয়াল পেয়েছে ২৬৫টি। এর মাঝে ফজিলত মারহালায় ১৩ টি। সানাবিয়া মারহালায় ৮ টি। মুতাওয়াসসিতাহ ১১৩ টি। ইবতিদাইয়া ১২৫ টি। আর হিফজ মারহালায় ৬টি।

১৯৯০ সালে মাদরাসার প্রতিষ্ঠাকালীন নাম ছিলো জামিয়া মোহাম্মাদিয়া ফয়জুল উলুম। ২০০০ সালে আল্লামা মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে বৃহৎ পরিসরে জামিয়ার বর্তমান ঠিকানায় স্থানান্তরিত হয়। এরপর আল্লামা মাহমুদুল হাসানের তত্ত্বাবধান ও শিল্পপতি আলহাজ্জ বাদশাহ মিয়ার উদার সহযোগিতায় জামিয়ার আজকের মহীরূহ অবকাঠামো গড়ে উঠেছে।

প্রতিষ্ঠাকাল থেকে জামিয়া বেফাকে ভালো ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করে আসছে। ফলাফলে দেখা যায় অন্যান্য বছরের মতো এবারও তারা আছেন শীর্ষে। এ নিয়ে টানা দশবছর নিজেদের প্রথম স্থানে ধরে রেখেছে মাদারীপুর জেলার জামিয়াতুস সুন্নাহ, শিবচর মাদরাসা।

এবারের ফলাফলে পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে মাদরাসাটি। প্রথম স্থান অধিকারকারী ছাত্রের নাম আবদুল আজীজ। তার মোট প্রাপ্ত নম্বর ৭৭৫। মেধা তালিকার শীর্ষে থাকা এ মাদরাসার মুহতামিম মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী আওয়ার ইসলামকে বলেন, ‘আমরা আল্লাহর শোকর আদায় করছি। আমাদের ছাত্র ও শিক্ষকদের যৌথ মেহনতের ফসল আজকের ফলাফল। আমরনা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি ভবিষ্যতে যেনো এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি তার জন্য বিশেষ দোয়া চাচ্ছি।’

গতকাল সোমবার (১০ মে) দুপুর ৩ টা ২০ মিনিটে রাজধানীর কাজলার পাড় (ভাঙ্গাপ্রেস) বেফাক মিলনায়তনে ৪৪ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করে বেফাক। এ সময় বেফাক সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল তুলে দেন বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা সফিউল্লাহ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, (ভারপ্রাপ্ত) মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক, বারিধারা মাদরাসার মাওলানা মকবুল আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী প্রমূখ।

এদিকে ফজিলত মারহালার পুরুষ শাখায় ২য় স্থান অধিকার করেছে য