শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যুক্তরাজ্যের সবুজ তালিকায় নেই বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্বই থমকে আছে চলমান মহামারি করোনাভাইরাসের আক্রমণে। নিজেদের স্বার্থে একে অপরের সঙ্গে যোগাযোগ সীমিত করতে বাধ্য হয়েছে প্রায় দেশগুলোই। তবে অবস্থার পরিবর্তন হলে মাঝে মাঝেই যোগাযোগব্যবস্থা খুলে দেওয়া হচ্ছে। তেমনিভাবে এবার ভ্রমণের জন্য ১২টি দেশ ও অঞ্চলকে সবুজ সংকেত দিয়েছে ব্রিটিশ সরকার। এসব দেশ ও অঞ্চলে বিনাবাধায় ভ্রমণে যেতে পারবেন যুক্তরাজ্যের অধিবাসীরা। তবে এ তালিকায় নেই বাংলাদেশ।

শুক্রবার (০৭ মে) এই তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় বিভিন্ন দেশকে ‘ট্রাফিক লাইট’ ব্যবস্থায় তিনটি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। ক্যাটাগরিগুলো হলো সবুজ তালিকা, হলুদ তালিকা ও লাল তালিকা।

সবুজ তালিকায় থাকা দেশগুলোতে যুক্তরাজ্যের অধিবাসীরা বিনাবাধায় ভ্রমণ করতে পারবেন। হলুদ তালিকাভুক্ত দেশে যেতে হলে বাড়তি সতর্কতা মানতে হবে এবং লাল তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে যাওয়া প্রায় নিষিদ্ধ।

ব্রিটিশ প্রশাসনের সবুজ তালিকায় রয়েছে পর্তুগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, আইসল্যান্ড, ফারো দ্বীপপুঞ্জ, জিব্রাল্টার, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, সাউথ জর্জিয়া ও সাউথ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ; সেন্ট হেলেনা, অ্যাসেনশন এবং ত্রিস্তান দা কুনহা, আর ইসরায়েল।

হলুদ তালিকায় রয়েছে ফ্রান্স, গ্রিস, স্পেন ও ইতালির মতো দেশগুলো। এসব দেশ ভ্রমণ করে ফিরলে অন্তত ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে দেশটির নাগরিকদের।

অন্যদিকে লাল তালিকায় ঠাঁই পেয়েছে বাংলাদেশের নাম। এ ছাড়া রয়েছে তুরস্ক, মালদ্বীপ, নেপাল, ভারত, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো।

আগামী ১৭ মে থেকে কার্যকর হচ্ছে নতুন এই ভ্রমণ নির্দেশনা। অর্থাৎ সেদিন থেকে সবুজ তালিকায় থাকা দেশগুলো ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন ব্রিটিশরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ