বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

এবারো হজ পালনে নিষেধাজ্ঞা দিতে পারে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে মহামারী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো বিদেশিদের জন্য হজ পালনে নিষেধাজ্ঞা দিতে পারে সৌদি আরব।

বার্তা সংস্থা রয়টার্স সৌদি আরবের সংশ্লিষ্ট দুটি সূত্র দিয়ে এ খবর জানিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট। বিদেশিদের হজ পালনে নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনা হয়েছে তবে এটি চূড়ান্ত হয়নি।

জানা যায়, এর আগে কর্তৃপক্ষ বিদেশি হজযাত্রীদের অনুমতি দেওয়ার যে পরিকল্পনা করেছিল তা বাতিল করা হয়েছে। কেবল দেশের ভেতরে যারা টিকা নিয়েছেন এবং অন্তত ছয় মাস আগে করোনা থেকে সুস্থ হয়েছেন তাদের অনুমতি দেওয়া হবে। এছাড়া বয়সভিত্তিক বিধিনিষেধ থাকবে।

দ্বিতীয় আরেকটি সূত্র জানিয়েছে, প্রাথমকিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল করোনা টিকা নেওয়া কিছু সংখ্যক বিদেশিদের অনুমতি দেওয়া হবে। তবে টিকার ধরণ ও কার্যকারিতা নিয়ে বিভ্রান্তি এবং নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে কর্মকর্তারা সিদ্ধান্ত বদলে বাধ্য হয়েছেন।

বিশ্বব্যাপী ৩৫ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে ভারত। দেশটিতে মৃত্যু ও আক্রান্তের নতুন নতুন রেকর্ড হচ্ছে। ইতোমধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ছাড়িয়ে গেছে।

করোনায় প্রাণহানিতে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরের অবস্থান ভারতের। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ২৬ হাজার।
সংক্রমণ শনাক্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ ভারত। দেশটিতে এ নিয়ে ভাইরাস শনাক্ত হয়েছে ২ কোটি ৭ লাখ মানুষের দেহে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ