বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ২-৬ শতাংশ কার্যক্রম সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের দুই থেকে ছয় শতাংশ কার্যক্রম শেষ করেছে। এদিকে বেধে দেওয়া সেপ্টেম্বরের সময়সীমা মাথায় রেখে তারা এ পর্যন্ত ৬০ পরিবহণ বিমানের সমপরিমাণ মালামাল সরিয়ে নিয়েছে।

গতকাল মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানান।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, সৈন্য প্রত্যাহারে ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনের ১৪ এপ্রিলের ঘোষণার পর থেকে এক হাজার ৩০০টি উপকরণ ধ্বংস করে ফেলার জন্য পাঠানো হয়েছে এবং আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের একটি সামরিক স্থাপনা আফগান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

হেলমান্দ প্রদেশে সাম্প্রতিক দিনগুলোতে আফগান সৈন্যরা ক্রমবর্ধমান হামলা মোকাবিলা করছে। ১ মে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক সৈন্য প্রত্যাহারের অংশ হিসেবে ওয়াশিংটন রোববার অ্যান্তোনিক ঘাঁটি হস্তান্তর করে। এদিকে মার্কিন সামরিক নেতারা আশংকা করছেন যে সৈন্য প্রত্যাহারের পর কাবুল সরকার তালেবানের চরম হুমকির মুখে পড়তে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ