শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

বন্ধ থাকছে ট্রেন ও লঞ্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে গণপরিবহন চলাচলের অনুমতি দিচ্ছে সরকার। আগামী ৬ মে থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট জেলাতেই গণপরিবহন চলাচল করতে পারবে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধই থাকবে।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সরকারি এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, ৬ মে থেকে গণপরিবহন চলাচল করবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না। অর্থাৎ ঢাকার বাস ঢাকায় আর গাজীপুরের বাস গাজীপুরে, এভাবেই চলাচল করতে হবে। অন্য জেলায় যেতে পারবে না। এই সময়ে লঞ্চ এবং ট্রেন চলাচল বন্ধই থাকবে। এ সিদ্ধান্ত আগামী ১৬ মে পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রথমবার ৫ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেওয়া হয়। পরে পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। এটি দফায় দফায় বাড়ানো হয়। সবশেষ বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বাড়ানো হয়। যদিও শপিং মল খোলাসহ বেশকিছু বিষয়ে বিধিনিষেধের শর্ত শিথিল করে সরকার।

কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার পর গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়ার দাবি ওঠে। এমন প্রেক্ষাপটে সোমবার আবারও বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা এলো। তবে এই বিধিনিষেধে শর্ত সাপেক্ষে জেলায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ