শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট  ‘আজ ইরানে সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ হবে’ আমেরিকার প্ররোচনায় ইসরাইল বিশ্ব পরিস্থিতি অশান্ত করেছে: জমিয়ত

ইসরায়েলে এবার বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বৃহৎ বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে রোববার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বিমানবন্দরের কাছাকাছি এলাকাটি পুড়ে গেছে। ইহুদি উপশহর জিতানের পাশে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাকর্মীরা সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।খবর আরব নিউজের।

রোববার মধ্যরাত পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি। তবে দমকল বাহিনীর সদস্যরা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলি দৈনিক ইয়াদুত আহারনোতও জানিয়েছে, গত কয়েক দিন ধরে ইসরায়েলে এ ধরনের বিপর্যয়ের ঘটনা বেড়ে গেছে। তিন দিন আগে রাজধানী তেলআবিবের কাছে একটি তেল স্থাপনায় বিস্ফোরণ হয়। গত এপ্রিলে ইসরায়েলের একটি পরমাণু স্থাপনার কাছেও রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বেন গুরিয়ন বিমানবন্দরটি ইসরায়েলের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দর। ইহুদিবাদী এ দখলদার দেশটির প্রথম প্রধানমন্ত্রী বেন গুরিয়নের নামে এই বিমানবন্দরের নামকরণ করা হয়েছে।

এটি রাজধানী তেলআবিব থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই বিমানবন্দরেই ইসরায়েলি বিমানবাহিনীর ২৭তম স্কোয়াড্রনের অবস্থান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ