শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহয় ভর্তি শুরু ৬ শাওয়াল ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খলিফা ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘আরও ২টি ভেসেল আসছে, জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ নিষেধাজ্ঞা সত্ত্বেও হরমুজ প্রণালী ব্যবহার করায় আইআরজিসির ড্রোন হামলা রিজওয়ানার বক্তব্যে নির্বাচনী ইঞ্জিনিয়ারিং প্রমাণিত: আমিরে মজলিস হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো ক্ষমতায় এলেন মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনীয় ১৪৮টির বেশি আসনে জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

রোববার (০২ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সবশেষ খবরে বলা হয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসন। প্রাথমিকভাবে ঘোষিত ২৭৮টি আসনের মধ্যে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল পেয়েছে ১৫৩টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ১১৮টি আসন।

এদিন, সকাল থেকে এখনও আট দফার নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। ভারতীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সাড়ে ৮টা) থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়।

বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও দুই প্রার্থী মারা যাওয়ায় ওই দুটি আসনের নির্বাচন স্থগিত করা হয়। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে দুই প্রার্থীর মৃত্যুর কারণে ওই দুই আসনে ভোট হবে ১৬ মে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ