বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

মদ বিক্রি নিষিদ্ধ করল তুরস্ক সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার মদ জাতীয় পানীয় বিক্রি নিষিদ্ধ করেছে তুরস্কের রজব তাইয়েব এরদোগান সরকার। গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে ১৭ দিনের জন্য এই নিয়ম কার্যকর হবে।

একজন তুর্কি কর্মকর্তা বলেছেন, লকডাউনের সময় কেবল প্রয়োজনীয় দোকান খোলা থাকবে। এসময় প্রয়োজনীয় দোকানগুলো খাবার এবং অন্যান্য মৌলিক জিনিস সরবরাহ করতে পারবে। ওই কর্মকর্তা আরও বলেন, নিঃসন্দেহে প্রয়োজনীয় দোকানের মধ্যে মদের দোকান পড়ে না।

তুরস্কের কর্মকর্তারা বলছেন, তাদের এমন সিদ্ধান্তের পেছনে যৌক্তিক কারণ আছে। এর আগে গত ডিসেম্বরেও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ‍তুর্কি সরকার। তখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু বলেছিলেন, করোনাভাইরাসে আক্রান্তের পেছনে মদের ভূমিকা রয়েছে।

তিনি বলেন, তারা যত খুশি আপত্তি করুক। আমাদের সিদ্ধান্ত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নেয়া। অ্যালকোহলের কারণে সামাজিক দূরত্ব মানার ওপর প্রভাব পড়ে। বিশ্বের অন্যান্য পশ্চিমা দেশগুলোও মহামারির সময় একই ধরনের কাজ করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ