শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই

কারাগারে মুফতি হারুন ইজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজত ইসলামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সানজিদা সুলতানা এ আদেশ দেন।

মুফতি হারুন ইজহারের আইনজীবী মো. নেজার উদ্দীন বলেন, 'আমি সারাদিন আদালতে ছিলাম। মুফতি হারুন ইজহারকে আজকে কোর্টে তোলা ও চালান দেয়ার কথা ছিল। কিন্তু কোর্টে তোলা হয় নাই। কিন্তু এখন মুফতি হারুন ইজহার সাহেবকে কারাগারে পাঠানোর জন্য আদেশ দেয়া হয়েছে।'

বুধবার (২৮ এপ্রিল) রাতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার মাদরাসা থেকে মুফতি হারুন ইজহারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আদালতে নিয়ে আসা হয়। এসময় মুফতি হারুন ইজহারকে গাড়ি থেকে বের করা হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ