বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ভারতে ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বাংলাদেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল ভারতে ছয় শতাধিক চিকিৎসা সরঞ্জাম পাঠায় যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চিকিসাৎযন্ত্রের চালান গত মঙ্গলবার সকালে যুক্তরাজ্য থেকে ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছায়।

ভারতের হাসপাতালগুলোতে এখন অক্সিজেনের তীব্র অভাব দেখা দিয়েছে। টানা কয়েকদিনের মত করোনাভাইরাস সংক্রমণের বিশ্ব রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টা সেখানে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৭৬৭ জনের। অক্সিজেন সরবরাহে সংকট দেখা দেওয়ায় দিল্লির অনেক হাসপাতাল নতুন রোগী ভর্তি বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ভারতে টিকা তৈরির সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সেখানে অন্যান্য সরঞ্জাম পাঠানোর ঘোষণা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকেও ভারতে অক্সিজেন এবং ওষুধ পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ