শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মহারাষ্ট্রের ফের হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভারতের মহারাষ্ট্রের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৩টা ৪০ মিনিটে থানের প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর এএনআই’র।

জানা গেছে, হাসপাতালে ভর্তি রোগীদের অগ্নিকাণ্ড থেকে বাঁচাতে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় চারজন প্রাণ হারান।

সম্প্রতি মহারাষ্ট্রের পালঘরে একটি কোভিড হাসপাতালে আগুন লেগেছিল। তাতেও প্রাণ হারিয়েছিল ১৩ জন। তবে জানা গেছে থানের হাসপাতালটি কোভিড রোগীদের জন্য ছিল না। থানের এই ঘটনায় আইসিউ-তে ভর্তি থাকা ৬ জনসহ মোট ২০ জনকে উদ্ধার করা গেছে। অন্য হাসপাতালে স্থানান্তরিত করতে গিয়েই ৪ জনের মৃত্যু হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ