বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সব নাগরিকের টিকা নিশ্চিত করতে আইনি নোটিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস প্রতিরোধে সব নাগরিকের জন্য টিকার সুবিধা নিশ্চিত করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন এ নোটিশ পাঠান।

আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, মানুষের সব ধরনের প্রচেষ্টাকে রুখে দিয়ে মহামারি করোনাভাইরাস আরও বিপজ্জনক হয়ে উঠছে। করোনাভাইরাসের উৎপত্তি শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়ে তার রূপ পরিবর্তন করে অত্যন্ত মরণঘাতী ভাইরাস হিসেবে আবির্ভূত হয়েছে যা বর্তমান বিশ্বের সব ধরনের প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের জীবন ধ্বংসের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে।

মহামারি রোগে আমাদের দেশের সরকার ভ্যাকসিনেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, যার ফলে দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ব্যবস্থা গ্রহণ করার পরও আমরা অত্যন্ত দুঃখজনকভাবে লক্ষ্য করছি সেটা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। যার ফলে করোনায় বিপর্যস্ত জাতি অত্যন্ত অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং মানুষের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে।

করোনা প্রতিরোধে ভ্যাকসিনই বর্তমান সময় পর্যন্ত একমাত্র কার্যকর ও প্রতিরোধ ব্যবস্থা, সেক্ষেত্রে করোনার বিস্তার রোধ এবং মানুষের জীবন রক্ষার্থে সব নাগরিকের জন্য করোনার টিকা নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা দিয়েছে।

তাই মহামারিরোধে কার্যকর পন্থা হিসেবে দ্রুত সব নাগরিকের জন্য টিকা সুবিধা নিশ্চিত করে সাত দিনের মধ্যে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয় নোটিশে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ