শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভারতের পরিস্থিতি হৃদয়বিদারক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারি করোনাভাইরাসের ঊর্ধ সংক্রমণ ও মৃত্যুতে নাজেহাল ভারত। চলমান এই পরিস্থিতিতে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়াসুস। তার মতে, ভারতের রেকর্ড সংক্রমণ হৃদয়বিদারকের চেয়েও বেশি কিছু।

আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এই সঙ্কট মোকাবিলায় ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ডব্লিউএইচও।

টেড্রোস বলেন, 'জরুরি সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ডব্লিউএইচও তার সবটুকু করছে।' অন্যান্য সহায়তার পাশাপাশি হাজার হাজার অক্সিজেন কনসেন্ট্রেটর পাঠাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জানান তিনি।

ডব্লিউএইচও জানায়, ইতোমধ্যে তারা ভারতে বিভিন্ন প্রোগ্রামের কর্মরত ২ হাজার ৬০০ জন বিশেষজ্ঞ পাঠিয়েছে।

প্রায় এক সপ্তাহ ধরে ভারতীয় হাসপাতালগুলো করোনা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। দেখা দিয়েছে তীব্র অক্সিজেন সঙ্কট। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে রোগীদের স্বজনরা হাসপাতালের বেড এবং অক্সিজেনের সহায়তা চেয়ে মর্মস্পর্শী পোস্ট দিচ্ছেন। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছে রাজধানী দিল্লি।

এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় তিন লাখ ২৩ হাজারের বেশি মানুষের দেহে মহামারি করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে টানা ষষ্ঠ দিন দেশটি তিন লাখের বেশি সংক্রমণের সাক্ষী হলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

জানা যায়, এর আগের দিনের তুলনায় গতকালের সংক্রমণ ৮ দশমিক ৪ শতাংশ কম। এসময় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭১ জনের। যা আগেরদিনের ২ হাজার ৮৯১ থেকে কম।

ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৭৬ লাখের বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জনের।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ