বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

করোনা ঝড়ে কাবু তুরস্ক, কঠিন লকডাউন ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কঠিন লকডাউনের পথে হাটছে কোভিড ঝড়ে বিপর্যস্ত তুরস্ক। বৃহস্পতিবার থেকে দেশব্যাপী এই লকডাউন কার্যকরি হবে বলে জানা গেছে।

এতে দেশটির ধুকতে থাকা অর্থনীতি আরো আঘাতপ্রাপ্ত হবে এমন আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসাগুলোর টিকে থাকা অসম্ভব হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বন্ধ থাকবে ভ্রমণ, সুপারমার্কেট ও দোকানপাটও। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের সুযোগ থাকবে। এছাড়া অনলাইন ডেলিভারি সেবাগুলো চালু থাকবে বলে জানানো হয়েছে। তুরস্কে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ।

বাড়ছে করোনায় মৃতের সংখ্যাও। গত বছরও দেশটির ওপর দিয়ে করোনার ঝড় বয়ে গিয়েছিল। মাঝে কিছুদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এখন গত বছরের সব রেকর্ডও ভেঙ্গে দিয়েছে সংক্রমণ। প্রতিদিনই ৬০ হাজার ছাড়াচ্ছে শনাক্তের সংখ্যা।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ মানুষ। এরমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ৩৯ হাজার। বিশ্বে আক্রান্তের সংখ্যায় ৬ষ্ঠ অবস্থানে রয়েছে তুরস্ক। এখনো প্রতিদিন সংক্রমণ বেড়ে চলেছে। ফলে লকডাউন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দেশটির সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ