বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইংল্যান্ডে জারি থাকা করোনা ভাইরাস নিষেধাজ্ঞার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এ বিক্ষোভ থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া আহত হয়েছেন আট পুলিশ কর্মকর্তা। গতকাল শনিবার লন্ডন পুলিশ এ তথ্য জানিয়েছে। ইংল্যান্ডে করোনা প্রতিরোধে এখনো মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এছাড়া তথাকথিত টিকা পার্সপোর্টও চালু হতে যাচ্ছে।

বিক্ষোভকারীরা দুপুরের পর পরই জড় হয় এবং অক্সফোর্ড স্ট্রিটসহ বড় বড় রাস্তাগুলোতে মিছিল করে। ছবি ও ভিডিওতে দেখা গেছে মিছিলে হাজার হাজার লোক অংশ নিয়েছে। এছাড়া তারা হাইড পার্কেও সমাবেশ করেছে। সেখানেই বিশৃঙ্খলা দেখা দেয় বলে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আট পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত থাকার কারণে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রিটেনে নতুন ধরনের করোনা ছড়িয়ে পড়ার পর কয়েক মাস ধরে কঠোর লকডাউন জারি রাখা হয়। মার্চ মাস থেকে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হয়। জুন নাগাদ সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা রয়েছে। ইউরোপে যে কটি দেশ করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ব্রিটেন তার একটি। দেশটিতে এক লাখ ২৭ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছেন।

সূত্র: রয়টার্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ